Cashoutcharge.com একটি ছোট, স্বাধীন ওয়েবসাইট। বিকাশ, নগদ, রকেট, উপায় ও পাঠাও পে-র মতো মোবাইল ওয়ালেটে ক্যাশ আউট, সেন্ড মানি বা উইথড্র করতে কত খরচ হবে তা আগে থেকে হিসাব করতে সাহায্য করে।
কে চালায়
সাইটটি তৈরি ও পরিচালনা করেন ওয়েব ডেভেলপার তমাল চৌধুরী। ২০২২ সালে চারটি বড় ওয়ালেটের সাধারণ ক্যালকুলেটর হিসেবে শুরু; এখন আরও চার্জের ধরন, বাংলা লেখা ও পরিষ্কার সূত্রসহ নতুন করে তৈরি হচ্ছে।
আমরা যা নই
আমরা কোনো ব্যাংক, ওয়ালেট, এজেন্ট বা পেমেন্ট সেবা নই, এবং কখনো আপনার পিন, OTP বা অ্যাকাউন্টের তথ্য চাই না। বিকাশ, নগদ, ডাচ-বাংলা ব্যাংক (রকেট), ইউসিবি (উপায়), পাঠাও, বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।
ভুল হার পেয়েছেন?
যোগাযোগ পেজ দিয়ে জানান, সম্ভব হলে অ্যাপে দেখানো চার্জের স্ক্রিনশটসহ।